শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পটুয়াখালী মাস্ক পরিধান না করায় ৩৫ জন পথচারির জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 20 মে 2021, 06:36 বিকাল • 180 বার পঠিত
পটুয়াখালী  মাস্ক পরিধান না করায় ৩৫ জন পথচারির জরিমানা

 পটুয়াখালী  মাস্ক পরিধান না করায় ৩৫ জন পথচারিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। স্বাস্থ্যবিধি নামেনে ওইসব পথচারিরা মাস্ক পরিধান না করে অবাধে ঘেরাফেরার দায়ে প্রত্যেকে ৫০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, মাস্ক পরিধান না করায় ৩৫ জনকে ১৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।