শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পশুর চামড়া সিন্ডিকেট রোধ করতে হবে: জিএম কাদের

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 08:35 সকাল • 87 বার পঠিত
পশুর চামড়া সিন্ডিকেট রোধ করতে হবে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, বিদেশে পশুর চামড়া রফতানীর অনুমতি না দিলে এবারও মুনাফাখোর চক্র কোরবানীর সময় সিন্ডিকেট তৈরী করবে। তাতে গেলো দুই/তিন বছরের মত পশুর চামড়ার সঠিক দাম পাবেনা বিক্রেতারা। ফলে কোরবানীর পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও দুঃস্থ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বন্ধ হয়ে যেতে পারে অসংখ্য এতিমখানা ও লিল্লাহ বোডিং। পাশাপাশি হুমকীর মুখে পড়বে সম্ভাবনাময় চামড়া শিল্প। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরো বলেন, গেলো কয়েক বছর ধরেই কোরবানীর সময় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম মূল্যে পশুর চামড়া ক্রয় করে। সিন্ডিকেটের কারণে কোরবানীর সময় পানির দামেই বিক্রি হয়েছে পশুর চামড়া। আবার সঠিক মূল্য না পেয়ে অনেকে ক্ষোভ আর হতাশায় চামড়া মাটি চাপা দিয়েছে। কেউ কেউ কেরোসিন দিয়ে আগুনও দিয়েছে পশুর চামড়ায়। বিক্রি করতে না পারায় অনেকের কোটি কোটি টাকা মূল্যের চামড়া পচে গেছে। বাজারে প্রতিযোগিতা না থাকায়, একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ সৃষ্টি হয়েছে সিন্ডিকেটের।