শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 08 আগস্ট 2024, 12:25 দুপুর • 554 বার পঠিত
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুদ্ধদেবের ছেলে সুচেতন ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, সকালে নাস্তা করার পরপর অসুস্থ হয়ে পড়েন তার বাবা, তারপর স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে চির বিদায় নেন।

পশ্চিমবঙ্গে টানা ৩৪ বছর ধরে চলা বামফ্রন্টের শাসনামলে বুদ্ধদেব দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত টানা ১১ বছর রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন তিনি।