পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 অক্টোবর 2022, 07:58 সকাল
•
232 বার পঠিত
ভারতের জলপাইগুড়িতে দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে গত বুধবার রাত ৯টার দিকে হঠাৎ বান চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত জানা যায় : মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সমাগম ঘটে। এ সময় নদীতে হঠাৎ হড়পা বান চলে আসায় নদীতে আটকে পড়ে বিসর্জনের গাড়ি। এতে আটকে পড়েন বিসর্জন দিতে অনেকে। এ ঘটনায় প্রাথমিকভাবে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেকে নিখোঁজ রয়েছেন। একইসঙ্গে নদীর চরে আটকে রয়েছেন অনেক মানুষ।
খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ মরদেহ ও চরে আটক পড়াদের উদ্ধার কাজ শুরু করে। একইসঙ্গে নিখোঁজদের সন্ধানের কাজ অব্যাহত রয়েছে।