শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পশ্চিমবঙ্গে যেই আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 02:16 দুপুর • 133 বার পঠিত
পশ্চিমবঙ্গে যেই আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায়  থাকবে

 

পশ্চিমবঙ্গে যেই আসুক  বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার  সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।

নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।

পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।