শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভোট গ্রহণকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 10 এপ্রিল 2021, 03:12 দুপুর • 224 বার পঠিত
পশ্চিমবঙ্গে ভোট গ্রহণকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৫ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ৪৪টি কেন্দ্রে শনিবার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কুচ বিহার জেলায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনায় পাচঁজনের মৃত্যু হয়েছে। 

কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার যুবকের মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি ওই চারজনই তাদের সমর্থক। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী বলছে, হঠাৎ তিনশ থেকে চারশ জনের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় দু’পক্ষের মধ্যে ঝামেলা থামাতে এবং নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী।

এক প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।