শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

অনলাইন নিউজ পোর্টাল • 17 এপ্রিল 2021, 03:27 দুপুর • 800 বার পঠিত
পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এর মধ্যেই প্রধান দুই দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর-পূর্বে অবস্থিত বিধাননগরের সুকান্তনগর এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় সময় সকালে দুই পক্ষ একে অপরকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির অভিযোগ, শান্তিনগরের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল তৃণমূল। ভোট দিতে গেলে গুলি করে মেরে ফেরা হবে বলে শাসানো হয়। শনিবার সকালে বিজেপি কর্মীরা বুথ অফিস তৈরি করলে সেখানেও তৃণমূলের কর্মীরা হুমকি দিতে থাকে। অকথ্য গালিগালাজের পাশাপাশি ২ তারিখের পর দেখে নেয়া হবে বলে হুমকি দেয়া হয়।

এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। সংবাদমাধ্যমের কাছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। এর মধ্যে প্রার্থীর উপস্থিতিতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরস্পরকে ইট ছুড়তে থাকে। তাতে আহত হন দুপক্ষেরই কয়েকজন।