পশ্চিম নাইজেরিয়া হামলা চালিয়ে ৫৩ জনকে হত্যা
নাইজেরিয়ার জামফারা অঞ্চলে হামলা চালিয়ে ৫৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। একটি ডাকাত দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।আজ শনিবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
স্থানীয়রা বলছেন , বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা জুরমি জেলার কদাওয়া, কাওয়াটা, মাদুবা, গন্ডা সামু, সোলাভা ও আসসওয়া গ্রামে হামলা চালায়। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায়। ডাকাত দলটি কৃষকদের জমিতে গিয়েও তাদের ওপর আক্রমণ করে।
জামফারা অঞ্চলের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেছেন, ‘শুক্রবার ১৪টি মরদেহ রাজ্যের রাজধানী গুসাউতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরো ৩৯টি মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শহর দৌরানে দাফন করা হয়েছে।
এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালে শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি স্থানীয়দের আহ্বান জানিয়েছেন নিজেদের রক্ষা করা জন্য।