পর্যটকসহ সাবমেরিন নিখোঁজ টাইটানিক দেখতে গিয়ে
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটকবাহী একটি ডুবো জাহাজ সাব মেরিন নিখোঁজ হয়েছে আটলান্টিক মহাসাগরে ।ডুবো জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সাগরের তলদেশে যাওয়ার ২ ঘন্টার মধ্যে।
কানাডা ও যুক্তরাষ্ট্রর নৌবাহিনী নিখোঁজ হওয়া ডুবোজাহাজ খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালাচ্ছে।উদ্ধার অভিযানে সহযোগিতা করছে বিভিন্ন সমুদ্র সংশ্লিষ্ট সংস্থাগুলোও। চালক ও একজন ক্রুসহ মোট পাঁচজন আরোহী ছিলেন ডুবোজাহাজটিতে ।
এটি সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাচ্ছিল পর্যটকদের ।
গত রবিবার (১৮ জুন) ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সমুদ্রের নিচে যাওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই । দুই দিনেও কোনও সন্ধান মিলছে না জাহাজটির ।
সাধারণত এটিতে চারদিনের অক্সিজেন মজুদ থাকে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির নাম হল ‘টাইটান’। পানির তলদেশে গবেষণা ও অনুসন্ধানের কাজেও এটি ব্যবহৃত হতো। হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির আরোহীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে জানানো হয়েছে, এর মালিক মার্কিন প্রতিষ্ঠান ওশানগেটের পক্ষ থেকে ।
নিখোঁজ ডুবো জাহাজটিতে (সাবমেরিন) একজন ব্রিটিশ, একজন ফরাসী ও পাকিস্তানি বাবা ও তার ছেলে রয়েছে।