পর্যটকের মহামিলন ঘটতে যাচ্ছে কক্সবাজারে
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 ডিসেম্বর 2022, 12:33 দুপুর
•
359 বার পঠিত
লোকে বলে"দরিদ্র পিতার সুন্দরী কন্যার নাম কক্সবাজার।’ কারণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তাই পর্যটন নগরীতে বর্ষ বরণ উৎসবে কালের সাক্ষী হতে কে না চায়! বছরের শেষ সূর্যাস্ত বা গোধূলি লগ্ন দেখতে, থার্টি ফাস্ট নাইট উদযাপন ও নব বর্ষের সূর্যোদয় দেখার আগ্রহ নিয়ে পর্যটকের মহা মিলন ঘটতে যাচ্ছে কক্সবাজারে।
বিদায় ২০২২। সু স্বাগতম ২০২৩ ইংরেজি নববর্ষ। বিদায়ী বর্ষের শেষ সূর্যাস্ত এবং নববর্ষকে স্বাগত জানাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজারে জোরেসোরে প্রস্তুতি চলছে। হোটেল-মোটেল এবং পর্যটন ব্যবসা প্রতিষ্ঠানগুলো নব উদ্দ্যমে সেজেছে। বর্ষ বরণে বিভিন্ন হোটেলে থাকছে ইনডোর আয়োজন। কয়েক বছরের মতো এবারও সমুদ্র সৈকতসহ আউটডোরে কোনো আয়োজন নেই।
তা না থাকলেও দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকবে কক্সবাজার। প্রায় হোটেল মোটেল ৮০ থেকে ৯০ শতাংশ অগ্রীম বুকিং হয়েছে। প্রায় সাড়ে পাঁচ শ হোটেল মোটেল, গেস্ট হাউস রেস্ট হাউস ও বিভিন্ন ফ্ল্যাটবাড়িতে পর্যটক রাত্রি যাপনের সুবিধা ভোগ করতে পারবেন দেড় লাখ।