শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পর্যটকের আনাগোনা শুরু কক্সবাজার সৈকতে

অনলাইন নিউজ পোর্টাল • 03 সেপ্টেম্বর 2021, 09:00 রাত • 230 বার পঠিত
পর্যটকের আনাগোনা শুরু কক্সবাজার সৈকতে

 সারা বাংলাদেশের মধ্যে প্রধান পর্যটক কেন্দ্র হল কক্সবাজার। আর তাই, এতিমধ্যে কক্সবাজারের সৈকতে পর্যটকের আনাগোনা শুরু হয়েছে। এমনিতে এখন সারা বছর ব্যাপি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ভীড় থাকলেও করোনালয়ে তা ছিল শূন্যের কোঠায়। তবে গত ১৯ আগষ্ট থেকে লকডাউন প্রত্যাহার করা হলেও পর্যটকের ভীড় তেমন পরিলক্ষিত হয়নি। বর্ষার বিদায় বেলায় আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে কক্সবাজার সৈকতে মোটামুটি পর্যটকের আনাগোনা দেখা গেছে।

তবে প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকেই পর্যটন মৌসুম শুরু হয়। মৌসুমের শুরুতে সারাদেশে করোনার ঢেউ নিন্মমুখি হওয়ায় স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিছুটা হলেও আশাবাদী। তারা মনে করছেন করোনা পরিস্থিতি হ্রাস পেলে হয়তোবা তারা নতুন করে দাঁড়াতে পারবেন।

 এদিকে আজ  শুক্রবার গোধূলীলগ্নে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলি পয়েন্টে ভ্রমণকারিদের কিছুটা হলেও জমজমাট দৃশ্য দেখা গেছে। তারপরেও দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকের তুলনায় স্থানীয় সৈকতচারি লোকজনের সংখ্যাও ছিল প্রচুর। সৈকতে কর্মরত বীচ কর্মী মাহবুব জানিয়েছেন, লকডাউন প্রত্যাহারের পর আজ শুক্রবারই সবচেয়ে বেশী পর্যটকের ভীড় লক্ষ্য করা গেছে।