পর্যটকদের জন্য সীমান্ত খুলবে ফ্রান্স
অনলাইন নিউজ পোর্টাল
•
13 জুন 2020, 08:17 রাত
•
594 বার পঠিত
ইউরোপীয় পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। আগামী ১৫ জুন থেকে দেশটি সীমান্ত থেকে কড়াকড়ি তুলে নেবে বলে জানা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্স ও ইউরোপের স্বাস্থ্য পরিস্থিতির অগ্রগতি দেখে ও ইউরোপীয় কমিশনের পরামর্শে ফ্রান্স তার ইউরোপীয় সীমান্ত থেকে সব কড়াকড়ি তুলে নিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর পাশাপাশি অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিচটেনস্টেইন, মোনাকো, নরওয়ে, সান ম্যারিনো, সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটির পর্যটকরা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন।
তবে স্পেন ও যুক্তরাজ্য সীমান্ত থেকে প্রবেশকারী প্রত্যেককে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানিয়েছে দেশটি।