শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পর্যটকদের জন্য খুলছে দুবাই

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুন 2020, 11:25 দুপুর • 350 বার পঠিত
পর্যটকদের জন্য খুলছে দুবাই

বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা আজ রোববার থেকে দুবাইয়ে যেতে পারবেন। পর্যটকদের  সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।

স্থানীয় নাগরিক ও বাসিন্দারা আগামী ২৩ জুন মঙ্গলবার থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়। নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য দুবাই বিমানবন্দরগুলোতে বা বাইরে যাতায়াতকারীদের জন্য নতুন প্রোটোকল এবং শর্ত ঘোষণার পর এই ঘোষণা আসলো।

আরব আমিরাতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩০২ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪১৫ জন।