শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পর্যবেক্ষণ ছাড়াই তথ্য প্রকাশ করে টিআইবি: তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 04:10 দুপুর • 594 বার পঠিত
পর্যবেক্ষণ ছাড়াই তথ্য প্রকাশ করে টিআইবি: তথ্যমন্ত্রী

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে তথ্য প্রকাশ করে যেটি কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, যেসব দেশ তাদের অর্থায়ন করে তারা সেসব দেশের বিরুদ্ধে কখনোই সমালোচনা করে না।

তথ্যমন্ত্রী বলেন, টিআইবি বলেছে- একটি সূত্রের ওপর নির্ভরতা নিয়ে তারা প্রশ্ন রেখেছে। বাংলাদেশ একটি সূত্রের ওপর নির্ভর করে না। বাংলাদেশ সব সূত্রের সঙ্গে, যেখান থেকে টিকা পাওয়ার সম্ভবনা ছিল সবার সঙ্গে যোগাযোগ করেছে।