শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রয়োজনে অন্য দেশ থেকে খাদ্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মদ খাইরুল আমিন • 04 সেপ্টেম্বর 2022, 04:54 দুপুর • 237 বার পঠিত
প্রয়োজনে অন্য দেশ থেকে খাদ্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানির নির্দেশ দিয়েছেন বললেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ আনোয়ারুল ইসলাম আরো বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হচ্ছে।  
গত রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মোট পাঁচ দেশ থেকে খাদ্য আমদানির চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরো কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়।

তিনি বলেন, বর্তমান দেশে ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। আমনের ফসল কিছুটা কম হলেও যাতে কোন প্রকার প্রভাব না পড়ে, সে কারণে প্রয়োজনে আমদানি করে খাদ্যশস্যের ঘাটতি মেটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আমনের সেচ সুবিধার জন্য রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।