শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রয়াত রানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 13 সেপ্টেম্বর 2022, 09:30 রাত • 297 বার পঠিত
প্রয়াত রানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় এলিজাবেথ (এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি; ২১ শে এপ্রিল ১৯২৬ — ৮ সেপ্টেম্বর ২০২২) এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। গতকাল ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এ বই খোলা হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

তিনি জানান, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী রানির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানির সঙ্গে নিজের কিছু স্মৃতির কথা তুলে ধরেন শেখ হাসিনা। এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাকে স্বাগত জানান।

রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাইকমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকার ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন।

৬ ফেব্রুয়ারি ১৯৫২ থেকে ৮ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের রাণী ছিলেন। তিনি তার রাজত্বকালে যুক্তরাজ্য ছাড়াও আরও প্রায় ৩২ টি দেশের রাণী ছিলেন এবং মৃত্যুকালে তার রাজত্ব ছিল ১৪ টি কমনওয়েলথ রাজ্যের উপর। তার ৭০ বছর ২১৪ দিনের রাজত্ব ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম এবং তিনি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যাবত ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান।