প্রতিটি ক্ষেত্রে সমঝোতাই খুলে দেবে চূড়ান্ত ফয়সালার দ্বার: রাশিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
04 জুন 2021, 08:52 সকাল
•
784 বার পঠিত
রাশিয়া জানিয়েছে, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় প্রতিটি বিষয়ে ঐক্যমত্যে না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে না। গতকাল বুধবার এ আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ভিয়েনা সংলাপে ধীরগতিতে অগ্রগতি হচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা। তবে আমরা সব সময় পরিস্থিতি মূল্যায়নের ব্যাপারে সতর্ক। প্রতিটি বিষয়ে সব পক্ষ ঐকমত্যে না আসা পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে না। আমরা প্রায় তার কাছাকাছি পৌঁছে গেলেও আরো কিছু সময়ের প্রয়োজন। উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে।