শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রতিমন্ত্রীর পদও হারালেন ডা. মুরাদ হাসান

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 08:39 রাত • 278 বার পঠিত
প্রতিমন্ত্রীর পদও হারালেন ডা. মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মন্ত্রীত্ব খোয়ানোর পর এবার ক্ষমতাসীন দলের পদও হারালেন তিনি। মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার নির্দেশনার পরপরই দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি আমলে নেয় আওয়ামী লীগ।

জামালপুর-৪ আসনের এমপি মুরাদের কেন্দ্রীয় আওয়ামী লীগে কোনো পদ নেই। তিনি তার নিজ জেলা জামালপুর শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে হলে জেলা কমিটি সুপারিশ করে কেন্দ্রীয় কমিটি কাছে। এর ধারাবাহিকতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে মুরাদ হাসানকে বহিষ্কারের সুপারিশ করা হয়।