শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

প্রতিকূল  আবহাওয়ায়  চলছে বিএনপির রোডমার্চ, উপচে পড়া ভীড়  নেতাকর্মীদের

Online_News_Portal_24 • 05 অক্টোবর 2023, 02:02 দুপুর • 446 বার পঠিত
প্রতিকূল  আবহাওয়ায়  চলছে বিএনপির রোডমার্চ, উপচে পড়া ভীড়  নেতাকর্মীদের

  বিএনপির  পক্ষ থেকে সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষে  চলছে  বিএনপির চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের রোডমার্চ । বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রতিকূল  আবহাওয়া  উপেক্ষা করে নোয়াখালীর তিন জেলার হাজার হাজার নেতাকর্মী ফেনীর মহিপালে জড়ো হয়েছেন ।


অতিথিদের উপস্থিত হওয়ার আগে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে  ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা  সমবেত হয়েছেন ।  রোডমার্চে  বিএনপির কর্মীরা  অন্তত  ৩০০টি পিকআপ, ২৫০টি মাইক্রোবাস ও ৭ শতাধিক মোটরসাইকেল নিয়ে  ফেনীর পথসভায় এসেছেন। ফেনীর পথসভা শেষে রোডমার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে। 


বিএনপির এক যুবনেতা বলেন, এ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে। আমাদের নেত্রীকে আন্দোলন করে মুক্ত করে আনব  ইনশাআল্লাহ !

কর্মসূচিতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জয়নল  আবেদীন ভিপি, আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্ল্যাহ বুলু, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।


এদিকে বিএনপির রোডমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী থেকে কসকা বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে।