শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2021, 06:21 বিকাল • 226 বার পঠিত
প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা৷ ইমপেয়ারমেন্ট হল দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষনস্থায়ী বা চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বোঝায় ৷
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়িত হওয়ায় তারা এখন আর দেশের বোঝা নয়, সম্পদে পরিণত হচ্ছে।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবন্ধীদের প্রতি সবাইকে আন্তরিক হতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিগুলো মন্ত্রণালয়ের আওতাধীন সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে আন্তরিকভাবে বাস্তবায়ন করতে হবে।