শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রতি কি.মি. গ্রামীণ রাস্তা মেরামতে ৫৮ লাখ টাকা!

অনলাইন নিউজ পোর্টাল • 30 জানুয়ারী 2021, 11:09 দুপুর • 371 বার পঠিত
প্রতি কি.মি. গ্রামীণ রাস্তা মেরামতে ৫৮ লাখ টাকা!

প্রতি কিলোমিটার গ্রামীণ রাস্তা মেরামতের জন্য ৫৮ লাখ টাকার আবদার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।

একটি প্রকল্পের আওতায় গ্রামীণ ১৮১ দশমিক ৪৬ কিলোমিটার রাস্তা মেরামত কাজের  জন্য ১০৫ কোটি ২০ লাখ টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৫৮ লাখ টাকা। এছাড়া প্রকল্পের জন্য নতুন যানবাহন কেনারও আবদার করা হয়েছে।  

জানা গেছে, যেহেতু বন্যা ও আম্পান প্রকল্পে দেশব্যাপী পুনর্বাসনের জন্য এরইমধ্যে প্রকল্প অনুমোদিত হয়েছে, তাছাড়া উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা আর্থিক ও পরিকল্পনা শৃঙ্খলা পরিপন্থী বলে দাবি কমিশনের। এ জন্য প্রকল্পটি বাদ দেওয়ার সুপারিশও করা হয়েছে।

‘টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশন বরাবর পাঠিয়েছে এলজিইডি। প্রকল্পটি নিয়ে পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এই প্রকল্প নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়েছে। গ্রামীণ রাস্তা মেরামতের ব্যয়সহ অন্যান্য খাতের ব্যয় কমাতে বলা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৮৯৯ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরে বাস্তবায়নের পরিকল্পনা করেছে এলজিইডি।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. মতিউর রহমান বাংলানিউজকে বলেন, এলজিইডির প্রস্তাবিত প্রকল্প নিয়ে পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা হয়েছে। সভায় প্রকল্পের আওতায় প্রতি কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামতে ৫৮ লাখ টাকা ধরা হয়েছে। এটা কমাতে বলা হয়েছে। আরও কিছু বিষয় সংশোধন করতে বলা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।