শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রস্তুতকৃত পোশাকে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 11 সেপ্টেম্বর 2021, 04:31 দুপুর • 268 বার পঠিত
প্রস্তুতকৃত পোশাকে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

বাংলাদেশে প্রস্তুতকৃত পোশাকের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, মার্কিন সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের উদ্যোগে আয়োজিত ‘রানা প্লাজা পরবর্তী সাত বছর: কে কি করছে?’ শিরোনামে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। শনিবার (১১ সেপ্টেম্বর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের উপস্থিতিতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে তৈরি পোশাকশিল্পের কারখানায় নিরাপত্তা এবং শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে চলমান প্রচেষ্টার পাশাপাশি কীভাবে আরও মার্কিন আমদানিকারকদের বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে উৎসাহিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।