শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

প্রশ্ন: নানির ভাই কি মাহরামের অন্তর্ভুক্ত? তার সাথে কি পর্দা করা জরুরি?

ড. মো: সাইফুল ইসলাম • 28 আগস্ট 2026, 04:53 দুপুর • 58 বার পঠিত
প্রশ্ন: নানির ভাই কি মাহরামের অন্তর্ভুক্ত? তার সাথে কি পর্দা করা জরুরি?

প্রশ্ন: নানির ভাই কি মাহরামের অন্তর্ভুক্ত? তার সাথে কি পর্দা করা জরুরি?

উত্তর: হাঁ, নানির (আপন, বৈপিত্রেয় ও বৈমাত্রেয়) সকল ভাই মাহরামের অন্তর্ভুক্ত।

কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন–

وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ.

(আর তোমাদের জন্য হারাম করা হয়েছে) ভাইয়ের মেয়েদেরকে এবং বোনের মেয়েদেরকে। –সূরা নিসা (০৪) : ২৩

এ আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু বকর জাস্সাস রাহ. বলেন–

قد عقل من قوله تعالى >وبنات الأخ وبنات الأخت< من سفل منهن.

উক্ত আয়াতে ভাইবোনের মেয়েদের অধস্তন মেয়েরাও অন্তর্ভুক্ত রয়েছে। (আহকামুল কুরআন, জাস্সাস ২/১২৩)

সুতরাং নানির ভাইয়ের জন্য তার বোনের মেয়ে, মেয়ের মেয়ে– এভাবে অধস্তন সকল মেয়ে মাহরাম।

–কিতাবুল আছল ৪/৩৫৮; আলহাবীল কুদসী ১/৩৬৯; ফাতাওয়া খানিয়া ১/৩৬০; আলজাওহারাতুন নায়্যিরা ২/৩; ফাতহুল কাদীর ৩/১১৮; মাজমাউল আনহুর ১/৪৭৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩

#আপনি যা জানতে চেয়েছেন #আপনার জিজ্ঞাসা #প্রশ্ন-উত্তর