শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন হামলায় ৮ নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 16 ডিসেম্বর 2025, 02:11 দুপুর • 279 বার পঠিত
প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন হামলায় ৮ নিহত

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালে কথিত মাদক চোরাচালানকারী তিনটি জাহাজে সোমবার মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে আটজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন।

মাদকের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালের পরিচিত এক মাদক চোরাচালান পথ ধরে অবৈধ মাদক পাচার করছিল।

পোস্টে আরও বলা হয়, অভিযানে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হন। নিহতদের সবাই পুরুষ।