পররাষ্ট্রমন্ত্রী : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 জুন 2022, 08:55 সকাল
•
205 বার পঠিত
২০৩০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
গত (১১ জুন) সন্ধ্যায় সিলেটের খাদিমনগর এফআইভিডিবি’র যেহীন আহমদ মিলনায়তনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, যেহীন আহমদ শিক্ষা পুরস্কার, এফআইভিডিবি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা হবে, যেখানে থাকবে না দারিদ্র। যেখানে ধনী গরিবের মধ্যে থাকবে না কোন বৈষম্য, অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা থাকবে এ প্রত্যাশায় আছি।
এফআইভিডিবি জন্ম লগ্ন থেকে দারিদ্র্য বিমোচনে, শিক্ষাক্ষেত্রে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।