শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র মোতায়েনের গোপন তথ্য ফাঁস করেছেন মার্কিন সেনারা

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 10:10 রাত • 1,276 বার পঠিত
পরমাণু অস্ত্র মোতায়েনের গোপন তথ্য ফাঁস করেছেন মার্কিন সেনারা

পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মার্কিন সেনারা। অসাবধানতাবশত ইউরোপের ঠিক কোথায় আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে তা জানিয়ে দিয়েছেন তারা। মার্কিন কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহরার দায়িত্বে ছিলেন এসব সেনারা। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মার্কিন বিমান বাহিনী।

ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সেনা এর জটিল বিষয়গুলো জানা ও বোঝার চেষ্টা করেছেন। পরবর্তীতে তা তারা ইন্টারনেটে আপলোড করেন। এ কাজে কয়েকটি অ্যাপ ব্যবহার করেছেন মার্কিন সেনারা।

অনুসন্ধানী ওয়েবসাইটটি এ ঘটনা তদন্ত করে বের করতে সক্ষম হয়েছে যে, ইউরোপের ছয়টি ঘাঁটিতে যে সমস্ত মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্য থেকে কেউ কেউ ইউরোপ-আমেরিকার পরমাণু অস্ত্রের গোপন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সংক্রান্ত বিভিন্ন রকমের গোপন তথ্য আপলোড করা শুরু হয়। চলতি বছরের এপ্রিল মাস থেকে তা জনসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে।