পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্র ইরানকে জাতিসংঘের আহ্বান
অনলাইন নিউজ পোর্টাল
•
15 ডিসেম্বর 2021, 05:02 বিকাল
•
909 বার পঠিত
পারমাণবিক উত্তেজনা হ্রাসেকল্পে ২০১৫ সালের গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়া পারমাণবিক চুক্তির জেরে ইরানের উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে ইরানকে তার পারমাণবিক কর্মসূচী সীমিত করার প্রতিশ্রুতি রক্ষার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক উপ মহাসচিব রোজমেরি ডিকার্লো এ আহ্বান জানান।