শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিত্যক্ত ডাবের খোসা, টায়ারের জন্য মেয়র আতিকের পুরস্কার ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 09:13 সকাল • 108 বার পঠিত
পরিত্যক্ত ডাবের খোসা, টায়ারের জন্য মেয়র আতিকের পুরস্কার ঘোষণা

পুরান অব্যবহৃত কমোড, টায়ার, ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দিতে হবে। গতকাল শনিবার এক অনুষ্ঠানে মেয়র জানিয়েছেন, জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
ঢাকা উত্তরের মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।