শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিস্থিতি আরো ভয়ংকর রূপ নিতে পারে, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 04:40 দুপুর • 82 বার পঠিত
পরিস্থিতি আরো ভয়ংকর রূপ নিতে পারে, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যবিধি না মানলে আগামী দিনগুলোতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মেনে চলতে হবে। এর কোনও বিকল্প নেই।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল)পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ মালেক বলেন, ‘গেল বছর করোনার প্রথম ঢেউ আমরা বেশ ভালোভাবেই সামাল দিতে পেরেছিলাম। এজন্য দেশের সর্বস্তরের নাগরিক বেশ সচেতন থেকে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করেছেন।’