শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

অনলাইন নিউজ পোর্টাল • 09 এপ্রিল 2021, 09:56 রাত • 215 বার পঠিত
প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সাবেক চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

রাষ্ট্রপতি এক বার্তায় ডিউক অব এডিনবরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে। পৃথক বার্তায় প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এক শোকবার্তায় স্পিকার প্রয়াত প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা করা হয়।