শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

পরিবর্তিত হয়েছে সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 08:44 সকাল • 659 বার পঠিত
পরিবর্তিত হয়েছে সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। এর অধিভুক্ত সরকারি সাতটি কলেজ লোকমুখে সাত কলেজ নাম পরিচিত। চলমান পরিস্থিতিতে বহুদিন ধরেই বন্ধ রয়েছে দেশের শিক্ষাকার্যক্রম। অবশেষে না না জল্পনার অবসান ঘটিয়ে গতকাল থেকে পরীক্ষা শুরু হলেও ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত ২৯ অক্টোবর এর পরিবর্তে আগামী ০৬ নভেম্বর তারিখ শনিবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।