শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন নিউজ পোর্টাল • 07 নভেম্বর 2021, 06:10 বিকাল • 255 বার পঠিত
পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়াও বাড়ানোর দাবিতে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি। রোববার সন্ধ্যা থেকেই মহানগরসহ সারাদেশে পরিবহন চলাচল শুরু করবে।
রোববার বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। 

এদিন সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

বৈঠকে ডিজেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া এক টাকা ৮০ পয়সা নির্ধারণের সিদ্ধান্ত হয়। আর মহানগরে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।