শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

পরিবেশবান্ধব কৃষি-খাদ্য উৎপাদনে ২৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

অনলাইন নিউজ পোর্টাল • 08 নভেম্বর 2021, 03:46 দুপুর • 1,586 বার পঠিত
পরিবেশবান্ধব কৃষি-খাদ্য উৎপাদনে ২৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

পৃথিবীকে বাঁচাতে ও পরিবেশ দূষণরোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্যই নেয়া হচ্ছে এমন উদ্যোগ। তবে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে শুধু এমন দেশগুলোকেই ঋণ দেবে বিশ্বব্যাংক। 

রোববার (৭ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে জলবায়ু সম্মেলনে সংস্থাটি এই অঙ্গীকার করে।

বিশ্বব্যাংক জানায়, তাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের পণ্য পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কীভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।

পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়ায় যেসব দেশ পরিকল্পনা নেবে, তাদেরই এ ২৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।