শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিবেশ অশান্ত করলে এ কূল, ও-কূল দুকূল সব হারাতে হবে:প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুন 2022, 09:26 রাত • 271 বার পঠিত
পরিবেশ অশান্ত করলে এ কূল, ও-কূল দুকূল সব হারাতে হবে:প্রধানমন্ত্রী

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পরিবেশ অশান্ত করলে আমও যাবে, ছালাও যাবে। তখন আর বেতন বাড়বে না। বেতনহীন হয়ে যেতে হবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (০৭ জুন) ঐতিহাসিক ‘৬-দফা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

বর্তমানে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আজকে বেতন বাড়ানোর আন্দোলন যদি করতে যায়, এই রপ্তানি যদি বন্ধ হয়- গার্মেন্টসসহ সব কারখানা বন্ধ হয়ে যাবে। তখন আমও যাবে, ছালাও যাবে। বেতন আর বাড়বে না। চাকরিই চলে যাবে। যখন ঘরে ফিরে যেতে হবে, তখন কী করবেন?’

উসকানি দাতাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে নেতারা উসকানি দিচ্ছেন তারা কাদের প্ররোচনায় উসকানি দিচ্ছেন সেটাও একটু ভেবে দেখতে হবে।

‘বর্তমানে যে দেশে আমরা পণ্য রপ্তানি করি তাদের ক্রয়ক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে এবং দিনে দিনে আরও খারাপ হচ্ছে। আমরা আমেরিকায়-ইউরোপে পণ্য পাঠাই, সব জায়গায় জিনিসের দাম বেড়েছে। সেখানে মানুষ কত দুরাবস্থায় আছে, কত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। সেই তুলনায় বাংলাদেশে এখনও আমরা অন্ততপক্ষে সবার খাদ্য, ওষুধ দিয়ে যেতে পারছি। যদি কেউ কোনো রকম অশান্ত পরিবেশ সৃষ্টি করতে যায় তাহলে আমি বলবো শেষে এ-কূল, ও-কূল দুকূল সব হারাতে হবে। এটা যেন মনে থাকে। ’

মন্দা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনার সময় আমরা কারখানা বন্ধ হতে দিইনি। চালু রাখার সব সুযোগ করে দিয়েছিলাম। এখন সুবিধা পাচ্ছি- রপ্তানি বাড়ছে আমাদের। আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আসছে। বিনিয়োগের সুযোগ আসছে। আমরা সেগুলো কাজে লাগাচ্ছি। কারো কথায় অশান্তি সৃষ্টি করলে দেশের ক্ষতি, নিজেরও ক্ষতি।