শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট বাসভবন এর কাছে ভয়াবহ বজ্রপাত,গুরুতর আহত ৪

মোহাম্মদ খাইরুল আমিন • 05 আগস্ট 2022, 07:38 বিকাল • 239 বার পঠিত
প্রেসিডেন্ট বাসভবন এর কাছে ভয়াবহ বজ্রপাত,গুরুতর আহত ৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজের কাছে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাহের আশঙ্কাজনক অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জানা যায় ,গত বৃহস্পতিবার (৪ আগস্ট)বজ্রপাতের এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউজের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ২ জন নারী ও ২ জন পুরুষ আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানা যায়।