শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর পর এবার পাকিস্তানের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 11:57 দুপুর • 152 বার পঠিত
প্রধানমন্ত্রীর পর এবার পাকিস্তানের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের কয়েকদিন পর পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টক করোনায় আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানান, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আল্লাহ সব কোভিড আক্রান্তদের ওপর সদয় হোন।

তিনি আরো জানান, তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা ছিল। দ্বিতীয় ডোজ গ্রহণের পর এই টিকার রোগ প্রতিরোধের কার্যকরিতা শুরু হওয়ার কথা ছিল।

ফার্স্ট লেডি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার শরীর ও মনের অবস্থা ভালো।

প্রধানমন্ত্রী ইমরান খান ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার দুই দিন পর করোনা পজিটিভ হন। গত ২০ মার্চ টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তার স্বাস্থ্য উপদেষ্টা।