প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে দেশ: শিক্ষামন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
03 ডিসেম্বর 2021, 04:58 দুপুর
•
293 বার পঠিত
বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলেই দেশের প্রকৃত ইতিহাস বারবার বিকৃত হয়। আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে। সেই গতির সঙ্গে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।