শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর বিশ্ব নেতাদের প্রতি আহবান

Online News Portal 24 • 10 সেপ্টেম্বর 2023, 04:57 দুপুর • 334 বার পঠিত
প্রধানমন্ত্রীর  বিশ্ব নেতাদের প্রতি আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের প্রতি সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩, ভারতের দিল্লিতে প্রগতি ময়দানে ভারত মন্ডপন সম্মেলন কেন্দ্রে জি২০ শীর্ষ সম্মেলন ২০২৩-এ ‘এক পরিবার’ শীর্ষক অধিবেশনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিবারের সমান সদস্য হিসাবে আমাদের অবশ্যই সবার মর্যাদাপূর্ণ জীবন এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

প্রসঙ্গত, শেখ হাসিনা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী দিনে একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে জি-২০ নেতাদের কাছে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন।