শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী সাধারণ রোগী হিসেবে চোখের চিকিৎসা নিচ্ছেন

মোহাম্মদ খাইরুল আমিন • 29 নভেম্বর 2022, 09:13 রাত • 329 বার পঠিত
প্রধানমন্ত্রী সাধারণ রোগী হিসেবে চোখের চিকিৎসা নিচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।

সরকার প্রধান চিকিৎসা নেয়ার জন্য সকাল ৮টায় শেরেবাংলা নগর হাসপাতালে যান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছার পর চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।