শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী-মন্ত্রী পরিচয়ে প্রতারণা, ডিবির জালে প্রতারক চক্র

মোহাম্মদ খাইরুল আমিন • 04 আগস্ট 2026, 09:06 সকাল • 52 বার পঠিত
প্রধানমন্ত্রী-মন্ত্রী পরিচয়ে প্রতারণা, ডিবির জালে প্রতারক চক্র

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন মন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণায় জড়িত একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ নিশ্চিত করেন।

বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার ব্যক্তিদের সংখ্যা, পরিচয় এবং প্রতারণার কৌশল, জব্দকৃত আলামত এবং তদন্তের সর্বশেষ তথ্য বিস্তারিত তুলে ধরবেন।