শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 11 জুন 2025, 05:43 বিকাল • 290 বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা

যুক্তরাজ্যের লন্ডনে আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, লন্ডন সফরের অংশ হিসেবে আজ তিনি রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চাথাম হাউস) একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

ভাষণ অনুষ্ঠানের পর চাথাম হাউসের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়াও, আজ সন্ধ্যায় তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে একটি নৈশভোজে অংশ নেবেন। এই নৈশভোজ কিংস ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে।

আজকের বৈঠকের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে চাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক চিয়েতিগজ বাজপেইয়েরও দেখা করার কথা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস গতকাল মঙ্গলবার চার দিনের সফরে লন্ডনে পৌঁছান। সফরের মূল লক্ষ্য যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক—বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ—আরও দৃঢ় করা।