শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধান উপদেষ্টার পক্ষে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

মোহাম্মদ খাইরুল আমিন • 31 ডিসেম্বর 2025, 11:27 রাত • 157 বার পঠিত
প্রধান উপদেষ্টার পক্ষে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

মেজর জেনারেল তারিক সেখানে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করেন।

রাজধানীর জিয়া উদ্যানে আজ বুধবার বিকেল পাঁচটার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।