শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুন 2021, 10:25 দুপুর • 890 বার পঠিত
প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 অন্য দিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দু-এক দিনের মধ্যেই তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এর প্রভাবে কাল শুক্রবার থেকেই ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের বেশির ভাগ এলাকায়ই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে উত্তরাঞ্চল ছাড়া সারা দেশেই বৃষ্টি হবে। এখন দক্ষিণ-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলের দিকে বেশি হচ্ছে। এটি আরো ছড়িয়ে পড়বে। আগামী শুক্রবারের মধ্যে সারা দেশেই ছড়িয়ে যাবে। ফলে হতে পারে ভারি বৃষ্টি।

কাল বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।