শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রবল হিমবাহে কাঁপছে তেঁতুলিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 21 ডিসেম্বর 2021, 05:21 বিকাল • 282 বার পঠিত
প্রবল হিমবাহে কাঁপছে তেঁতুলিয়া

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উপজেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে; সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ।
মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দেশের ১০ জেলায় গত দুদিন ধরেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। রোরবারও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার ছিল ৯ দমশিক ৪ ডিগ্রি সেলসিয়াস।