শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রায় এক বছর পর আবার এভারেস্টে চড়ায় অনুমতি দিয়েছে নেপাল সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 07 এপ্রিল 2021, 08:48 রাত • 324 বার পঠিত
প্রায় এক বছর পর আবার এভারেস্টে চড়ায় অনুমতি দিয়েছে নেপাল সরকার

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্ঘ মাউন্ট এভারেস্টে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর আরোহন বন্ধ ছিল। প্রায় এক বছর পর আবার পর্বতারোহীদের মাউন্ট এভারেস্টে চড়ায় অনুমতি দিয়েছে নেপাল সরকার। তবে সঙ্গে জুড়ে দেয়া হয়েছে অনেক নিয়মকানুন ও শর্তাবলী। গত এক বছরে নেপালের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে ব্যাপকভাবে। এমনকী পর্বতারোহনে অন্যদের সবরকম সহায়তা করা শেরপারাও গত এক বছর ধরে কাজ হারিয়ে ছিলেন।

আপাতত নেপাল সরকার ৩০০ পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, সময় গড়ালে পর্বতারোহীর সংখ্যা বাড়ানো হবে।

এভারেস্টে চড়ার ক্ষেত্রে পর্বতারোহীদের একাধিক নিয়ম মানতে হবে। মাস্ক ছাড়া পর্বতারোহন করা যাবে না। এভারেস্ট অভিযানের আগে পর্বাতারোহীকে করোনা টেস্ট করাতে হবে। গায়ে গা লাগিয়ে পর্বতারোহন বন্ধ। পর্বতারোহীরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে পারবেন না।

এছাড়াও এভারেস্টের বেস ক্যাম্পে মেডিকেল টিম থাকবে। সংক্রমিত পর্বতারোহীদের চিকিত্সার দায়িত্ব থাকবে সেই টিমের উপর। মার্চ থেকে মে মাস পর্যন্ত মাউন্ট এভারেস্টে পর্বতারোহনের মৌসুম চলে। এবার এই মৌসুমে মাত্র ৩০০ জন পর্বতারোহী এভারেস্টে চড়ার অনুমতি পাবেন। তাও কোনও রকম ভিড় করার সুযোগ এবার নেই। পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চড়তে হবে পর্বতারোহীদের।