প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ঢামেক মেডিসিন বিভাগ
অনলাইন নিউজ পোর্টাল
•
15 অক্টোবর 2021, 07:56 সকাল
•
237 বার পঠিত
মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ হওয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল-২ এর মেডিসিন বিভাগ দেড় বছরের বেশি সময় পর আবারও চালু হচ্ছে আগামী কাল। গতকাল এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, এখন কোভিডের প্রকোপ দিন দিন কমে যাচ্ছে। মৃত্যুহার ও সংক্রমণ কমে গেছে। আগে এখানে নয়শ কোভিড রোগী থাকত। এখন তিনশ রোগী আছে। অর্থাৎ শয্যা ফাঁকা প্রায় ছয়শ।
তিনি বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী এবং জনগণের কথা চিন্তা করে নন-কোভিড পরিষেবা চালু করেছি। প্রাথমিকভাবে আমরা আউটডোর চালু করেছি। কোভিডের কারণে আমাদের নন-কোভিডের আটটি অ্যালাইন মেডিসিন বিভাগ বন্ধ ছিল। আগে শুধু কোভিড রোগী দেখতাম। এখন কোভিডের পাশাপাশি নন-কোভিডও আমরা চালু করছি। কিছু রোগী আমরা ভর্তিও নিয়েছি।