শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রাথমিক শিক্ষা উন্নয়নে সাড়ে ৩৯ কোটি টাকা দিচ্ছে জাপান

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 06:07 বিকাল • 295 বার পঠিত
প্রাথমিক শিক্ষা উন্নয়নে সাড়ে ৩৯ কোটি টাকা দিচ্ছে জাপান

বাংলাদেশে অর্থসহায়তা দানকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে অর্থনৈতিক পরাশক্তি জাপান।  বাংলাদেশের যেকোনো উন্নয়ন মূলক কাজে তাদের প্রত্যক্ষ সমর্থন থাকে। এবার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সাড়ে ৩৯ কোটি টাকা দিচ্ছে জাপান। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) জন্য এক্সচেঞ্জ অফ নোট এবং অনুদান চুক্তির আওতার এই অর্থ দিচ্ছে জাপান। 
গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি হায়াকাওয়া ইউহো এ চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, পিইডিপি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য একটি অসামান্য কৌশলগত জাতীয় উন্নয়ন কর্মসূচি। জাপান ২০১১ সাল থেকে সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ (সোয়াপ) এর আওতায় অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পিইডিপিকে সহায়তা করে আসছে। শিক্ষার মান সম্পর্কিত তিনটি উচ্চস্তরের ফলাফল অর্জনের লক্ষ্যে ২০১৮ সালে পিইডিপি-৪ প্রকল্পটি শুরু করা হয়। জাপান বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ‘মান’ উন্নয়ন করতে বিশেষভাবে শিশুদের ‘শিখন’ এবং শিশুদের পাঠের উপর গুরুত্ব আরোপ করেছে। যেখানে জাইকার কারিগরি সহযোগিতা প্রকল্প, পাঠ্যক্রম, পাঠ্যপুস্তকের মান উন্নয়নে প্রযুক্তিগত তথ্য প্রদান করছে এবং শিক্ষণ-শেখানো উপকরণ এবং বাংলাদেশে শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করতে সহায়তা করে জাপানি নীতি উপদেষ্টা পিইডিপি-৪ এবং শিক্ষাগত নীতি প্রণয়নকে সমর্থন ও পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে, বিজ্ঞান ও গণিত শিক্ষায় অন্যান্য উন্নয়ন সহযোগীদের তুলনায় সুবিধা থাকায় জাপান এই দুটি বিষয়ে শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে।