শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে বিশ্বে আরো ৪৫৮২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 04 অক্টোবর 2021, 10:29 দুপুর • 202 বার পঠিত
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে বিশ্বে আরো ৪৫৮২ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে বিশ্বে আরো ৪ হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৮ লাখ ১৫ হাজার ৮৪৭ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪৯ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৪৯২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।