প্রাণঘাতী করোনার আরো একটি নতুন ভ্যারিয়েন্টের আত্মপ্রকাশ
ক্রমেই নতুন নতুন রূপ নিয়ে আসছে মরণব্যাধি করোনাভাইরাস। সর্বশেষ ওমিক্রন এর পর এবার চীনের জেজাং এলাকায় নতুন এক ধরন শনাক্ত হয়েছে। নতুন এ কোভিডের সাব স্ট্রেনের জেরে উদ্বেগ চরম সীমায় পৌঁছেছে। এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন অন্তত ১৯০ জন। ওই এলাকায় যাবতীয় কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রায় ৫ লাখ বাসিন্দাকে গৃহবন্দী থাকার কথা বলা হয়েছে।
একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাব-লিনিজ এওয়াই.৪ ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রায় ৫২ হাজার বাসিন্দাকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।
এদিকে ৬-১৩ ডিসেম্বরের মধ্যে নতুন করে সংক্রমণের সন্ধান মিলেছে। দেশটির সরকারি নিউজ এজেন্সি সিনহুয়া জানিয়েছে, জিনোম সিকুয়েন্সিং ও পর্যালোচনা করে বোঝা যাচ্ছে, চীনের মূলত তিনটি শহরে সাব-লিনিজ এওয়াই.৪ ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন অনেকে।
বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাসের তুলনায় এটা অনেক বেশি সংক্রামক।