পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে যান চলাচল বন্ধ
ঢাকা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী যাত্রীদের।
ঘটনাস্থলের পাশেই পুলিশের জলকামান নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে।
তবে কি কারণে তারা সড়ক অবরোধ করেছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি।
জানা যায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৪ জুন) বিকেল তিনটার পর থেকে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।
অবরোধে অংশ নিয়েছিলেন মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও পাঁচ সাতটা গার্মেন্টসের শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিছিলেন তামান্না গার্মেন্টসের সালমা খাতুন।
আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।